সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়া ইমামপুর ধর্ষন চেষ্টার প্রতিবাদে স্বামী স্ত্রীকে পিটিয়ে যখন, জনতার হাতে আটক অভিযুক্ত  

গজারিয়া ইমামপুর ধর্ষন চেষ্টার প্রতিবাদে স্বামী স্ত্রীকে পিটিয়ে যখন, জনতার হাতে আটক অভিযুক্ত  

প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)  

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোগলাকান্দি গ্রামে এক গৃহবধূ কে ধর্ষন চেষ্টার প্রতিবাদে স্বামী-স্ত্রী দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত চোর শাহ আলমের বিরুদ্ধে।

শুক্রবার (২৪ এপ্রিল) হোগলাকান্দি গ্রামে খবির মিয়ার ছেলে শাহজালালের ঘরে এই ঘটনা ঘটে। শাহজালালের স্ত্রী নার্গিস সুলতানা জানান পূর্ব শত্রুতার জের ধরে একাধিক চুরি ছিনতাই মামলার অভিযুক্ত ও মাদকাসক্ত শাহ আলম জোরপূর্বক আমাকে ধর্ষন চেষ্টা করে। প্রতিবাদ করায় আমি ও আমার স্বামী শাহজালাল(৪৫)অতর্কিত হামলা করে। আহত শাহজালাল ও তার স্ত্রী নার্গিস সুলতানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান ঘটনার পর মাদকাসক্ত ও একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত শাহ আলম ও তার ভাই সাজুল ঘটনাকে ভিন্ন রূপ দেওয়ায় চেষ্টায় নিজের ঘরে ইচ্ছাকৃতভাবে নিজের শরীরে আঘাত করে চিল্লাচিল্লি করে। বিষয়টি মহল্লার লোকজনের দৃষ্টি গোচর হলে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসি মাদকাসক্ত শাহ আলম ও সাজূলকে আটক করে পুলিশে সোর্পদ করেন । পুলিশ খবর পেয়ে অভিযুক্ত ২ অপরাধীকে থানায় নিয়ে আসে ।

স্হানীয় লোকজন জানান খলিলের ছেলে শাহ আলম ও সাজুল গ্রামের মাদকাসক্ত এবং চুরি ,ছিনতাই ঘটনায় চিহ্নিত অপরাধী। কিছুদিন আগে পার্শবর্তী গ্রামে গরু চুরির ঘটনায় শাহ আলমকে আটকে রাখে স্থানীয় জনতা। এবিষয়ে আহত নারগিস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

গজারিয়া থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। গ্রামবাসীদের হাতে আটক হওয়া শাহ আলম ও সাজুলকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে।তবে অধিকতর তদন্ত পূর্বক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!