সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

গজারিয়ায় ‘মাদক সম্রাট’ ইয়াসিন আটক।

প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ‘মাদক সম্রাট’ হিসেবে খ্যাত ইয়াসিন (৪০) কে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার আনারপুরা জেএমআই ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ইয়াসিন গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের ইম্মত আলীর ছেলে। পুলিশ জানায়, মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ২০টির বেশি মামলা রয়েছে। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, ইয়াসিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

তিনি আরও জানান, গজারিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!