সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লৌহজংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লৌহজংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লৌহজং(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দিকে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবের সামনে লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক নিরপেক্ষ পত্রিকার ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ পেশাগত দায়িত্ব পালনে সম্প্রতি সাতঘড়িয়া গ্রামে জনতার হাতে আটককৃত ২ জন চোরের ভিডিও ও সংবাদ সংগ্রহে যান। রাতেই গণপিটুনিতে ওই দুই চোর মারাত্মক আহত হয়। সুরুজ সকাল ৯টায় সেখানে উপস্থিত হয়ে ভিডও সংগহে করেন। পরে ওই দুই চোর মারা গেলে সাংবাদিক সুরুজকে ওই নিহত ২ চোরের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়। তাকে ওই মামলায় ৬ নম্বর আসামী করা হয়। অথচ ভিডিতে সুরুজকে দেখা গেছে চোদের কেউ জেনো মারাপিট না করে তা বলতে। কিন্তু একটি অসাধু চক্র যারা বিভিন্ন সময়ে সুরুজের নিউজের দ্বারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপর্কের কথা ফাঁস হয়ে যায়, তারাই তাকে এই হত্যা মামলায় ফাঁসিয়েছে বলে বানববন্ধনে অংশগ্রহনকারী সাংবাদিকরা দাবী করেন। এমনকি ওই রাতে পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা রাতে ঘটনাস্থলে পৌছেনি বলে জানা যায়। যদি সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌছতো তবে ওই দুই চোর হয়তো মারা যেতোনা।

এদিকে মুন্সীগঞ্জের এনটিভি প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জর সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন ও দৈনিক বাংলাদেশ প্রতিনিধি প্রত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ-এর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মানবববন্ধন থেকে এই মামলা প্রত্যাহারের দাবী ও তীব্র প্রতিবাদ জানানো হয়। মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ষ্টেনোগ্রাফার মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহনের ভিডিওসহ সংবাদ প্রকাশ করলে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।

এসকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া, উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, বিক্রমপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী আরিফ, সাংবাদিক সোহেল রানা, মো. স্বপন, মো. জাহিদ হাসান, মো. সুবিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক হোসেন সুমন, শেখ মো. রাকিব, শেখ মো. কাওছার, নবীন হোসেন ও পিংকি রহমান প্রমূখ।

এছাড়া সাংবাদিক সুরুজের স্ত্রী ছাড়াও কিছু সংখ্যক এলাকাবসী মানবন্ধনে অংশ গ্রহন করেন।#

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!