সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা, আটক ৪ ট্রলার

মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা, আটক ৪ ট্রলার

 মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে সরকারি খাস জমি ও নদী থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযানে ৪টি ট্রলার আটক করা হয়।

শুক্রবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।

অভিযানকালে অবৈধভাবে মাটি কেটে ট্রলারের মাধ্যমে পরিবহনের সময় ৪টি ট্রলার আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী হাজী বেলায়েত বাউল (৪৫) নামে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে অবৈধ মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!