সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার প্রধান আসামী সাদ্দাম শেখ (৩০)’কে ফরিদপুরের কোতয়ালী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার প্রধান আসামী সাদ্দাম শেখ (৩০)’কে ফরিদপুরের কোতয়ালী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধিঃ

 

গত ৩১/০৩/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকায় আসামি সাদ্দাম শেখ (৩০) মোবাইল ফোনের মধ্যেমে ভিকটিম (৩০)’কে অটোরিকশা যোগে ঘোরাফেরার উদ্দেশ্যে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন ঘরুয়া এলাকায় ডেকে নিয়ে যায়| আসামি সাদ্দাম শেখ ভিকটিমের পূর্ব পরিচিত হওয়ায় ভিকটিম সরল বিশ্বাসে উক্ত স্থানে গেলে আসামি সাদ্দাম শেখ’সহ অপরাপর আসামিগণ সংঘবদ্ধভাবে ভিকটিমকে মারধর করে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে|

এ সময় আসামিগণ ভিকটিমের সাথে থাকা প্রায় ৮০,০০০/- (আশি হাজার) টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কার এবং নগদ ৩,৫৭০/- (তিন হাজার পাঁচশত সত্তর) টাকা ছিনিয়ে নেয়|

এ ঘটনায় ভিকটিম নিজেই ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ৮৮, তারিখ- ০১/০৪/২০২৬ ধারা- ৩২৩/৩৭৯/ পেনাল কোড ১৮৬০ তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০ রুজু হয়| উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামীদ্বয়কে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন| উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে|

এরই ধারাবাহিকতায় গতকাল ০৯/০৪/২০২৬ তারিখ রাত আনুমান ২৩.৩০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী সাদ্দাম শেখ (৩০), পিতা- টুকু শেখ, সাং- দক্ষিণ গঙ্গাধরদী, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে|  

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!