সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
তেরখাদায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাজু ডাকাত আটক

তেরখাদায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাজু ডাকাত আটক

তেরখাদা সংবাদদাতাঃ

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ সংগীয় অফিসার ফোর্স নিয়ে আজ দুপুর ২ টার দিকে তেরখাদা উপজেলার আড়ফাঙ্গাসিয়া এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য, ৬/৭ টা ডাকাতি মামলা সহ একাধিক মামলার আসামী মোঃ শাহাদাত হোসেন রাজুকে গ্রেফতার করেছেন।

সে উপজেলারজ আড়ফাঙ্গাসিয়া গ্রামের মনু মোল্যার পুত্র। রাজু মোল্যা দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, দস্যুতা,মাদক,জুয়াসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। তার বিরুদ্ধে যশোর, বাঘারপাড়া, কালিয়া, নড়াগাতি,তেরখাদা, নোয়াখালীর ফুলগাজী থানায় ডাকাতি ও দস্যুতা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ সংগীয় অফিসার ফোর্স নিয়ে কুখ্যাত রাজু কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এদিকে রাজু ডাকাত গ্রেফতার হওয়ার খবর শুনে এলাকায় চলছে উৎসবের আমেজ।

যে যার মত করে মিষ্টি বিতরণ করছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, তার কাছে অবৈধ অস্ত্র থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে। তিনি বলেন, রাজু হলো আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ডাকাতি ছিনতাই দস্যুতাসহ কয়েকটি মামলা চলমান রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!