সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিরাজদিখানে গাঁজা সহ গ্রেফতার ১

সিরাজদিখানে গাঁজা সহ গ্রেফতার ১

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ আরিফ সরদার ওরফে আরিফ ভান্ডাড়ী (৪০) নামের ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।আসামীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে  পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর দিকনির্দেশনায় এএসআই শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স রশুনিয়া ইউনিয়নের  মালিহাটা কাঠপট্টি রোড দানিয়াপাড়া গ্রামের ইব্রাহীম মিয়ার খালি জায়গায় অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী উপজেলার রশুনিয়া ইউনিয়নের সরদার বাড়ী এলাকার মৃত বারেক সরদারের ছেলে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান,উপজেলার রশুনিয়া ইউনিয়নের  মালিহাটা কাঠপট্টি রোড দানিয়াপাড়া গ্রামের ইব্রাহীম মিয়ার খালি জায়গায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা সহ আরিফ সরদার ওরফে আরিফ ভান্ডাড়ী (৪০) নামের ১ জনকে গ্রেফতার করি।আইনী প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!