সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় গ্যারেজের তালা কেটে অটোরিকশার ব্যাটরি চুরি ।

গজারিয়ায় গ্যারেজের তালা কেটে অটোরিকশার ব্যাটরি চুরি ।

গজারিয়া ( মুন্সিগঞ্জ)প্রতিনিধি

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় নৈশ্য প্রহরীকে বেঁধে ২টি গ্যারেজের তালা কেঁটে ১০টি অটো রিকশার ৩৪টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় সংঙ্ঘবদ্ধ চোরচক্র, এগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা । রিকশার ব্যাটারি চুরি হওয়াতে আর্থিক ক্ষতিগ্রস্হ হয়ে দিশেহারা অটো চালকগন । 

 

রবিবার(১৮জানু) রাত আনুমানিক ৩টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা পুরাতন মেঘনা ঘাট বাজার সংলগ্ন মাইনুদ্দিন প্রধানের দুটো গ্যারেজে তালা ভেঙে এই ব্যাটারি গুলো নিয়ে যায় চোর চক্র।

 

ঐ নৈশ্য প্রহরী আবুল হোসেন (৭০)জানান, প্রতিদিন তিন জন প্রহরী বাজারের তিন স্থানেমুখেপাহারা দেই, গত রাত আমি ছিলাম সড়কের মুখে, ৩টার দিকে ৫/৬ জনের একটা দল আমার গলার রামদা ধরে,তাদের হাতে পিস্তল ছিল তাঁরা ঘিরে ধরে,মুখ হাত বেধে ফেলে আমাকে বাজারের সামনে সড়কের পাশে আটকে রাখে তারপর তাঁরা ডাকাতি করে। 

 

আরেক প্রহরী ইমান আলী জানান,আমি নদীর পাড়ে ডিউটি করি,গতকাল ঐ দিকে যাওয়া হয় নাই,ফজরের পর ডাকাতির খবর পেলাম। 

 

এ দিকে ব্যাটারি চুরির ভুক্তভোগী অটো চালক বিল্লাল হোসেন বলেন,আমরা গবির মানুষ, কিস্তিতে টাকা তুলে অটো রিকশা ক্রয় করেছি, এখন কি করবো,খাব কি,কিস্তির টাকা শোধ করবো কি ভাবে?

 

ভুক্তভোগী অটো চালক’রা হলো ১.আনোয়ার হোসেন পিতা শহিদুল্লাহ ২.কামাল হোসেন পিতা:মৃত নুরুল হক ৩.শামীম পিতা র হ মত বেপারী ৪.বিল্লাল হোসেন পিতা:মৃত তারা মিয়া ৫.সাইদ পিতা:আলী মিয়া ৬.নিরব পিতা:নুরুল হক প্রধান ৭.হৃদয় পিতা:রিপন ৮.রাসেল মিয়া পিতা:মৃত আ:হাকিম ৯.সানি পিতা:সানোয়ার শেখ ১০.তানভীর ইসলাম পিতা তাজুল ইসলাম সবার বাড়ি উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা গ্রামে। 

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও সংগ্রহ করছি,আইন গত কার্যক্রম চলমান আছে ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!