সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ীতে দিঘীরপাড়ে বারবার চুরির ঘটনা: বাড়ছে উদ্বেগ

মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ীতে দিঘীরপাড়ে বারবার চুরির ঘটনা: বাড়ছে উদ্বেগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে গরু, মোবাইল ফোন ও হাঁস–মুরগি চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।

 

গত কয়েক মাস ধরে প্রায় প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শীতের কুয়াশা ঘন হওয়ার সঙ্গে সঙ্গে চুরির তীব্রতাও বেড়েছে, ফলে এলাকাজুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে বেহেরপাড়া গ্রামে অন্তত ১০টির বেশি চুরির ঘটনা ঘটেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও খামারিরা। অনেকেই চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে গোয়ালঘরেই রাত কাটাচ্ছেন।

 

গ্রামবাসীর অভিযোগ, দিঘীরপাড়ের চরাঞ্চল ঘিরে একটি সক্রিয় গরু চোর সিন্ডিকেট কাজ করছে। চোরদের একাধিক গ্রুপ গভীর রাতে গোয়ালঘর ফাঁকা করে দেয়। একই সঙ্গে কিছু বাড়িতে সিঁদ কেটে মোবাইল ফোন, রুপার নুপুর, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যাচ্ছে তারা।

 

ভুক্তভোগী মোটরসাইকেল চালক মোহাম্মদ নবীর হোসেন বলেন, “গরু চুরি করতে এসে চোরেরা আমার মোটরসাইকেলটি নিয়ে যায়। এটিই ছিল আমার একমাত্র আয়ের বাহন। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি।” তিনি আরও জানান, ঘরে দুটি গরু থাকায় দ্বিতীয় দফা চুরির ভয়ে বিষয়টি পুলিশকে জানাতেও সাহস পাননি।

 

স্থানীয়দের দাবি, দিঘীরপাড় ইউনিয়নে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও চোরচক্র নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লাগাতার চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে। একাধিক ভুক্তভোগী জানান, “বাড়িতে বউ–বাচ্চাকে একা রাখতেও ভয় লাগে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

 

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, শুক্কুর তপদ্দারের গোয়ালঘর থেকে একটি গরু, রাজাবাড়ীর কৃষকদের পানির পাম্পের ইঞ্জিন, মহিউদ্দিন মাদবরের একটি গরু এবং সায়েদ জমাদারের দুটি আলু বাক্স চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় উদ্বিগ্ন এলাকাবাসী।

 

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, জনসচেতনতা বাড়াতে খুব শীঘ্রই ওই এলাকায় একটি আইন-শৃঙ্খলা সভা করা হবে। তিনি আরও বলেন, চরাঞ্চল হওয়ায় নৌপথে পুলিশের যাতায়াত সীমিত থাকায় নিয়মিত টহল দেওয়া সম্ভব হচ্ছে না

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!