সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাত চক্রের দুইজন আটক

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাত চক্রের দুইজন আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাত চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ ডাকাতিতে ব্যবহারকৃত থেকে র‍্যাবের পোশাক (কটি), ওয়াকিটকির চার্জার ও লুণ্ঠিত ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- পিরোজপুর জেলার দক্ষিণ গাবতলী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আ. রহমান মেহেদী (৩৬) এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর কাজড় এলাকার নুর ইসলামের ছেলে মো. রাসেল (৩৮)। বর্তমানে তাঁরা ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় বসবাস করতেন।

তথ্য সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর শ্রীনগর থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার সুত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে যাত্রাবাড়ী এলাকা থেকে প্রথমে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ভাড়া বাসা থেকে দুটি র‍্যাবের কটি, একটি পিস্তলের কভার, দুটি ওয়াকিটকির চার্জার ও নগদ ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে কদমতলী এলাকা থেকে তাঁর সহযোগী রাসেলকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!