সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে সিরাজদিখানে নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি

মুন্সীগঞ্জে সিরাজদিখানে নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি

মুন্সীগঞ্জে নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি

 

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি নির্মাণাধীন দুই তলা বসতবাড়ি থেকে এক রংমিস্ত্রির রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় অপর এক রংমিস্ত্রিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ ই জানুয়ারি) বিকেল সাড়ে ছয়টার দিকে সিরাজদিখান থানাধীন লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন দুই তলা বসতবাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতর থেকে রংমিস্ত্রি শাকিল (৩০) এর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিলের পিতার নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

জানা গেছে, ওই নির্মাণাধীন ভবনে ঠিকাদার গোবিন্দ বিশ্বাসের মাধ্যমে দুইজন রংমিস্ত্রি কাজ করছিলেন। তারা হলেন, শাকিল (৩০) এবং নুর হোসেন (৩৫)। নুর হোসেনের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার চর মোস্তফাপুর গ্রামে।

 

ঘটনার দিন বিকেলে রংমিস্ত্রিদের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে আসেন ঠিকাদার গোবিন্দ বিশ্বাস। এ সময় তিনি তাদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ভবনের বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতরে শাকিলকে মৃত অবস্থায় দেখতে পান। পরে অপর রংমিস্ত্রি নুর হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

সংবাদ পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে।

 

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!