সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শ্রীনগরে সাংবাদিক তারিকুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা 

শ্রীনগরে সাংবাদিক তারিকুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা 

 

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে তারিকুল ইসলাম নামে এক সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছে।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা ট্রান্সমিটার এলাকা সংলগ্ন চায়না দোয়াইর কারখানার ভিতরে হামলার শিকার হন তিনি।

স্থানীয়তার আহত সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক দৈনিক ভোরের চেতনা পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার বাসিন্দা।

সাংবাদিক তারিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার নামে বিএনপি নেতা মোঃ হাফিজুর রহমান ওরফে জুয়েল মূর্ধার লোকজন বিভিন্ন ধরনের অপ্রচার চালিয়ে আসছিল। আমি এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোবাইল ফোনে বিএনপি নেতা জুয়েল মূর্ধা জানালে তিনি উল্টো আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি ধামকি দেন। এর জের ধরে ঐদিন বিকেল বেলায় জুয়েলা মৃর্ধার নেতৃত্বে কালাম মোড়ল,আনোয়ার, মোঃ আলীসহ আরো কয়েক জন সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে ডেকে তার চায়না দোয়াইর কারখানার ভিতরে নিয়ে অতর্কিতভাবে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাঠি দিয়ে বেধম পিটিয়ে আমাকে গুরুত্বর আহত করে। আমার ডাক চিৎকার শুনে আশেপাশে লোকজন এসে আমাকে উদ্ধার করেন। এসময় বিএনপি নেতা জুয়েল মৃধা আমাকে সুযোগ মত পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় সাংবাদিক তারিকুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা হাফিজুর রহমান ওরফে জুয়েল মূর্ধাসহ ৪জনকে বিবাদী করে শ্রীনগর থানা একটি সাধারণ ডায়েরি করেন। এব্যাপারে থানা পুলিশের আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!