সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
একা হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা

একা হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা ছিলেন তার বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা ছিলেন তার বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা ছিলেন তার বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী। বেগম জিয়ার মৃত্যুতে একা হয়ে গেলেন ছায়ার মত প্রিয় নেত্রীর পাশে থাকা ফাতেমা।
২০০৯ সালে পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে খালেদা জিয়ার বাসভবনে কাজ করার সুযোগ পান ফাতেমা। এরপর থেকেই বেগম জিয়ার দেখাশোনা করেতেন তিনি। তিনি শুধু গৃহকর্মীই নন, জেল, হাসপাতাল এমনকি বিদেশ সফরেও আপনজনের মতই খালেদা জিয়ার পাশে থেকে তার ব্যক্তিগত ও স্বাস্থ্যগত বিষয়গুলো দেখাশোনা করেছেন তিনি।
২০১৪ সালে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে যখন অবরুদ্ধ, গাড়িতে উঠেও বের হতে না পেরে ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন খালেদা জিয়া। ঠিক তখন নীরবে শক্ত করে ফাতেমা ধরে রেখেছিলেন খালেদা জিয়ার হাত।
২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে যান। এসময় কোন রাজনৈতিক পরিচয় ছাড়াই আদালতের অনুমতি সাপেক্ষে ৬ দিন পর স্বেচ্ছায় ফাতেমা প্রিয় নেত্রীর সাথে কারাবরণ করেন।
২০২১ সালের এপ্রিল মাসে খালেদা জিয়া যখন করোনা আক্রান্ত হন, তখন ৫৩ দিন ফাতেমা তার সাথে হাসপাতালে ছিলেন। করোনা মহামারীতে যখন মানুষ প্রিয়জনের কাছে যেতেও ভয় পেত, এমন সময় সেবিকা হয়ে, সাহস হয়ে খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা।সবশেষে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছেন, তখনও ফাতেমা ছিলেন তার সফরসঙ্গী।
সবশেষে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছেন, তখনও ফাতেমা ছিলেন তার সফরসঙ্গী।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। গতকাল ৩০ ডিসেম্বর সেই ছায়াসঙ্গী ফাতেমাকেও চিরবিদায় জানালেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!