মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আজ ২৮শে ডিসেম্বর সিরাজদিখান থানাধীন বালুচর ইউপিস্থ চর বয়রাগাতী সাকিনস্থ জনৈক দীল মোহাম্মদ ওরফে দিলা পাগলা এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
মোঃ মহসিন আলী বেপারী (৪৬) পিতা মৃত আবু মিয়া বেপারী, মাতা খাদিজা বেগম সাং-কংসপুরা, থানা-সিরাজদীখান জেলা-মুন্সীগঞ্জ, মোঃ জান্নাত ভূঁইয়া (২৫) পিতা-আহসান উদ্দিন ভূঁইয়া, মাতা- আলিনুর বেগম সাং-কংসপুরা, থানা সিরাজদীখান, জেলা-মুন্সীগঞ্জদের দখল হইতে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন।‘