সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে আহত ১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে আহত ১০

ঘন কুয়াশায় মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায়

ঘন কুয়াশায় মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক দুজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ গণমাধ্যমকে জানান, গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় একঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে রাত দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি আটক রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!