মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের দক্ষিণ দেওসার (নয়াবাড়ি) এলাকায় কয়েকদিন আগে কবুতর চুরি সংক্রান্ত বিরোধের জেরে বর্বর কায়দায় অমানুষিকভাবে চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থীকে শারিরীক নির্যাতন করা হয় এবং নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস আই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে উক্ত ঘটনার মূল অভিযুক্ত শিশু নির্যাতনকারী মো: মাহমুদুল হাসান@বাবুকে আজ ২২.শে ডিসেম্বর রোববার গ্রেফতার করতে সক্ষম হয়। এ সংক্রান্তে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন,জেলা পুলিশের সেবা নিন।’