সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
জকিগঞ্জে পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি দুুলাল গ্রেফতার

জকিগঞ্জে পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি দুুলাল গ্রেফতার

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫টা ১০ মিনিটে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪ নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার মৃত ছরকুম আলীর ছেলে দুলাল আহাম্মদ (২৮)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আসামির দেখানো মতে তার বসতবাড়ির চাউলের ড্রামের ভেতরে সংরক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম থেকে সর্বমোট ২১,০০০ (একুশ হাজার) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত দুলাল আহাম্মদকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জকিগঞ্জ মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!