সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, টার্নআউট ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের শারীরিক ফিটনেস, পোশাক-পরিচ্ছদ, ড্রেসরুলস, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কামরান হোসেন, মো. ইমরান আহম্মেদ পিপিএম, মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মো. সোলায়মান, মো. আকবর আলী, মাহফুজুর রহমানসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!