সংবাদ শিরোনাম :
জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক নগর কসবা নিবাসী মঞ্জু মিয়া না ফেরার দেশে । শিলই ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জাকির জমাদ্দার
শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস।

শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং শিলই ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন জমাদার।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন এবং সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন বিষয় তুলে ধরেন আফসানা আক্তার। তিনি বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে উপজেলায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক সোবাহান, তিনবারের নির্বাচিত ইউপি সদস্য নুরুল হক মোল্লা, মুন্সীগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামীম ওসমান ভূঁইয়া, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও আহত জুলাই যোদ্ধা শাহীন মোল্লা, বিএনপি নেতা নুর ইসলাম ফকির এবং হাবিবুল্লাহ খানসহ স্থানীয় ব্যক্তিরা।

পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান উন্নয়ন এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় কেন্দ্রটির উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন জাকির হোসেন জমাদার।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!