মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ মো. জিহাদ হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাইচাইল এলাকায় এ অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল টঙ্গীবাড়ী থানার কাইচাইল গ্রামের আমজাদ হাওলাদারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে জিহাদ হাওলাদারকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জিহাদ হাওলাদার কাইচাইল গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।