সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হোসেন বাবুল আর নেই মুন্সীগঞ্জে বাড়ির সামনে মিলল ব্যক্তির রক্তাক্ত মরদেহ, মাদক বিরোধে হত্যার সন্দেহ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দিনভর পুলিশের অভিযান, গ্রেপ্তার মাদক কারবারি মুন্সীগঞ্জে পাঁচ মামলার আসামি নাজমুল গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মুন্সীগঞ্জের রাজনীতিতে শোকের ছায়া, মারা গেলেন সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শ্রীনগরে মা ইলিশ ও জাটকা শিকারের দায়ে ৮ জনের কারাদণ্ড মুন্সীগঞ্জে ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দিনভর পুলিশের অভিযান, গ্রেপ্তার মাদক কারবারি

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দিনভর পুলিশের অভিযান, গ্রেপ্তার মাদক কারবারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় দিনভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

গত বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ধীপুর ইউনিয়নের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ধীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নীরব হালদার, শাহ আলম খান ও রংমেহার গ্রামের সোহেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীরব হালদারের বাবা মনির হালদার সাবেক ইউপি সদস্য। শাহ আলম খানও সাবেক ইউপি সদস্যদের ভাই । তিনি ইউপি সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর খানের ভাই। অপর ব্যক্তি সোহেলের বাড়ি ধীপুর ইউনিয়নের রংমেহার গ্রামে।

টঙ্গীবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, দিনভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে পাঠানো হবে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!