সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হোসেন বাবুল আর নেই মুন্সীগঞ্জে বাড়ির সামনে মিলল ব্যক্তির রক্তাক্ত মরদেহ, মাদক বিরোধে হত্যার সন্দেহ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দিনভর পুলিশের অভিযান, গ্রেপ্তার মাদক কারবারি মুন্সীগঞ্জে পাঁচ মামলার আসামি নাজমুল গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মুন্সীগঞ্জের রাজনীতিতে শোকের ছায়া, মারা গেলেন সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শ্রীনগরে মা ইলিশ ও জাটকা শিকারের দায়ে ৮ জনের কারাদণ্ড মুন্সীগঞ্জে ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
মুন্সীগঞ্জে পাঁচ মামলার আসামি নাজমুল গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পাঁচ মামলার আসামি নাজমুল গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি মামলার আসামি মো. নাজমুল ইসলাম ব্যাপারী ওরফে আবিরকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুন্সীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নাজমুল ইসলাম ব্যাপারী ওরফে আবির মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. মান্নান ব্যাপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতি, মাদক ও মারামারিসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে থাকা পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ও সাজাসংক্রান্ত প্রসেসের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মামলাগুলো হলো—মুন্সীগঞ্জ থানার মামলা নং ৪৭(০৪)২০২১, প্রসেস নং ৪৮৮/২৬ (জিআর সাজা); মামলা নং ১৯(০৬)২০২৪, প্রসেস নং ৬২২/২৬ (জিআর সাজা); মামলা নং ১৯(০৩)২০২৫, প্রসেস নং ২০৪৩/২৫ (জিআর ওয়ারেন্ট); মামলা নং ০৩(০৫)২০১৯, প্রসেস নং ১৭৬৪/২৬ (জিআর ওয়ারেন্ট) এবং মামলা নং ০৪(১১)২০২৫, প্রসেস নং ২১২৯/২৬ (জিআর ওয়ারেন্ট)।

গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!