সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

নিজস্ব প্রতিনিধি

৫ জুন রোজ শুক্রবার স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা শহীদ জিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন।

জিসপ চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক শেখ আলাউদ্দিনেরসভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিম উদ্দীন।

তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের রাজনৈতিক অনুপ্রেরণার অন্যতম উৎস।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। তিনি শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের সেবায় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি টিটন ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সখিনা বেগম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিলুল্লাহ চৌধুরী সাকিব।

এছাড়া চট্টগ্রাম জেলার আহবায়ক লায়ন আবু তাহের, দক্ষিণ জেলা শাখার আহবায়ক গাজী মনির হোসেন, সদস্য সচিব এডভোকেট আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস মিয়া, হাফেজ বাকের হোসেন, মো: নাসির উদ্দীন ও মো: শাহাদাত হোসেন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!