মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জনজীবন ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান শিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশন, লেখক ও সাংবাদিক ফোরামের সভাপতি এবং নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, জনজীবন ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম মৃধা, সহ-প্রচার সম্পাদক মো. মোস্তাক আহমেদ খান, সহ-ক্রীড়া সম্পাদক মো. নাদিম মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন মো. জিয়াউর রহমান। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাহানারা খাতুনসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।