লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
লেখক ও সাংবাদিক ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে (রবিবার) বিকেলে মুন্সীগঞ্জ প্লাজার চতুর্থ তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, শিক্ষক ও সংগঠক মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক, ছড়াকার ও শিশু সাহিত্যিক মোঃ রেজাউল রেজোয়ান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ক্যাব মুন্সীগঞ্জের সভাপতি কবি, সাংবাদিক ও সংগঠক এ্যাডভোকেট সাইফুল্লাহ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লেখক ও সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান শিপন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম মৃধা, সহ দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সেলিম, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সহ প্রচার সম্পাদক মোঃ নাদিম মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল রেজোয়ান। পরে আলোচনা সভায় বক্তারা সমসাময়িক সাহিত্য, সাংবাদিকতা ও সংগঠনের কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সংগঠনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের প্রয়াত মা জাহানারা খাতুনসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য ও জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষক, লেখক ও সংগঠক মোঃ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন কেএম সাইফুল্লাহ ভূইয়া ও মোঃ নূরুল ইসলাম মৃধা। এছাড়া স্বরচিত কবিতা আবৃত্তি করেন মোঃ জিয়াউর রহমান ও রেজাউল রেজোয়ান।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।