মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার অন্তর্গত রিকাবীবাজার এলাকায় চলমান পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
শনিবার (৩০ মে) তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে খাল খনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত কাজ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন যাতে স্থানীয় জনগণ দ্রুত এ প্রকল্পের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে।
এ সময় তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর অবকাঠামোর উন্নয়নে এ ধরনের পুনঃ খাল খনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে জনগণের কল্যাণে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।