সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ভোরে আগুনে পুড়লো ১০টি ব্যবসা প্রতিষ্ঠান

মুন্সীগঞ্জে ভোরে আগুনে পুড়লো ১০টি ব্যবসা প্রতিষ্ঠান

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান, একটি সিএনজি ও দোকানে থাকা বিভিন্ন মালামাল। রবিবার ভোরে উপজেলার আটপাড়া এলাকায় ছনবাড়ী টু মুন্সীগঞ্জ সড়কের পাশে শ্রীনগর কোল্ড স্টোরেজ সংলগ্ন একটি টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত ১০টি দোকানের মধ্যে পাঁচটি দোকান খালি ছিল এবং বাকি পাঁচটি দোকানে মালামাল ছিল। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে দুটি মুদি দোকান ও দুটি চায়ের দোকান। এছাড়াও একটি সিএনজিও আগুনে পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর কোল্ড স্টোরেজের সামনে একটি একচালা টিনশেড মার্কেটে আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের আরও অনেক দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!