টঙ্গিবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় তালগাছে ওঠার পর নিচে পড়ে গিয়ে মুরাদ কবিরাজ (৩০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুরাদ কবিরাজ উপজেলার রবনগরকান্দি গ্রামের বাসিন্দা আলম কবিরাজের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে নিজ গ্রামের একটি তালগাছে ওঠার চেষ্টা করছিলেন মুরাদ। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহাম্মেদ বলেন, “তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।”
পেইজটি ফলো দিয়ে পাশে রাখুন