সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

মুন্সীগঞ্জে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

রহমতের মাস রমজান। রমজানের সওয়াব ভাগাভাগি করে নিতে এবং সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মবার্ষিকীতে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০শে মার্চ রোজ বৃহস্পতিবার  শহরে ধলেশ্বরী রিভার ক্রুজে রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করে জেলা জাতীয় পার্টি।

ইফতারের পুর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দলটির মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেনের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আরিফুজ্জামান দিদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোহাম্মদ রাজু ।

উক্ত ইফতার মাহফিলে  হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সেলিম, জানে আলম হাওলাদার, মহিলা পার্টির নেত্রী কাকলি আক্তার কাকন, গোলাম হোসেন ভূঁইয়া, সিরাজদিখান জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম , গজারিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শামীম ফরাজী ।আরো আতাউর রহমান মোল্লা, হারুনুর রশিদ, আবদাল হোসেন সহ আরো বৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও ইফতার হয়। দোয়া মাহফিলে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!