মুন্সীগঞ্জ প্রতিনিধি
রহমতের মাস রমজান। রমজানের সওয়াব ভাগাভাগি করে নিতে এবং সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মবার্ষিকীতে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০শে মার্চ রোজ বৃহস্পতিবার শহরে ধলেশ্বরী রিভার ক্রুজে রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করে জেলা জাতীয় পার্টি।
ইফতারের পুর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দলটির মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেনের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আরিফুজ্জামান দিদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোহাম্মদ রাজু ।
উক্ত ইফতার মাহফিলে হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সেলিম, জানে আলম হাওলাদার, মহিলা পার্টির নেত্রী কাকলি আক্তার কাকন, গোলাম হোসেন ভূঁইয়া, সিরাজদিখান জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম , গজারিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শামীম ফরাজী ।আরো আতাউর রহমান মোল্লা, হারুনুর রশিদ, আবদাল হোসেন সহ আরো বৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও ইফতার হয়। দোয়া মাহফিলে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।