সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে দুই শিশু আহত

মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে দুই শিশু আহত

 

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ পৌরসভার ভিটি শীলমন্দি দক্ষিণপাড়া ও রুহিতপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে দুই শিশু আহত হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে ভিটি শীলমন্দি দক্ষিণপাড়া ও বিকেল সাড়ে পাঁচটার দিকে রুহিতপুর হিন্দু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সিফান (৬) ভিটি শীলমন্দি দক্ষিণপাড়া গ্রামের মহিউদ্দিন দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া প্রবাসী সবুজের ছেলে অপর আহত সুপ্ত পাল (৭) মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের রুহিতপুর গ্রামের শ্যামল পালের ছেলে।

এ ব্যাপারে ভিটি শীলমন্দি দক্ষিণপাড়া গ্রামের মো. ফয়সাল জানান, জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে শুনি শিশু সিফানকে শরীরের একাধিক স্থানে একটি পাগলা কুকুর কামড়িয়ে আহত করেছে। কুকুরটি এই এলাকার না। কুকুরটি কোথা থেকে এসেছে তাও বলতে পারব না। কুকুরটিকে ধরার জন্য এলাকাবাসী চেষ্টা চালাচ্ছে।

আহত সিফানের মা মিম আক্তার জানান, ছেলেকে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে বাড়ি এনেছি। আমার ছেলেটির একাধিক স্থানে কুকুর কামড়িয়েছে। সে এখন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে।

অপরদিকে আহত সুপ্ত পালের বাবা শ্যামল পাল জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে আমার ছেলে অন্যান্য বাচ্চাদের সাথে দুর্গা মন্দিরের সামনে খেলা করছিল। এ সময় কোথা থেকে এক কুকুর এসে আমার ছেলেকে কামড়িয়েছে। আমি আমার ছেলেকে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এনেছি। ডাক্তার আমার ছেলেকে চিকিৎসা করছেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইউসুফ আলী জানান, কুকুরের কামড়ে আহত শিশুদের চিকিৎসা দেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!