সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের কৃতি সন্তান এ কে এম আওলাদ হোসেন গ্রেড-১ পদে পদোন্নতি

মুন্সীগঞ্জের কৃতি সন্তান এ কে এম আওলাদ হোসেন গ্রেড-১ পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক:

 

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও মুন্সীগঞ্জের কৃতি সন্তান এ কে এম আওলাদ হোসেন জাতীয় বেতনস্কেলের সর্বোচ্চ গ্রেড-১ পদে পদোন্নতি লাভ করেছেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদোন্নতি প্রদান করা হয়। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

একই প্রজ্ঞাপনে মো. দেলোয়ার হোসেন মিঞা, যিনি হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত রয়েছেন, তাকেও গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

জাতীয় বেতনস্কেল অনুযায়ী গ্রেড-১ সরকারি চাকরির সর্বোচ্চ বেতন গ্রেড হিসেবে বিবেচিত। এ পদোন্নতির মাধ্যমে এ কে এম আওলাদ হোসেনের দীর্ঘ কর্মজীবনের দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি মিলেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

 

মুন্সীগঞ্জবাসী এ কৃতী সন্তানের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!