সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব, বাতিল

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব, বাতিল

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। এর মধ্যে একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করে। কয়েকটি ফ্লাইট বিলম্বে ছেড়ে গেছে। একটি ফ্লাইট বাতিলও করা হয়েছে।

বিমানবন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা-চট্টগ্রাম রুটের ফ্লাইট বিজি-১৩৮ বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করে। পরে বেলা ২টা ১ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে। এরপর বেলা ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-৩৪২ চট্টগ্রামে অবতরণের পর ঢাকায় যেতে প্রায় সাড়ে চার ঘণ্টা দেরি হয়। পরে বেলা ৩টা ৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-১০৫ বাতিল করা হয়েছে। অন্যদিকে ফ্লাইদুবাইয়ের চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট এফডিবি-৫৬৪ নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা দেরিতে দুপুর ১২টা ১৬ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।

চট্টগ্রামের আমবাগান আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল এক যাত্রীর। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। তাঁর বেলা ২টা ৪০ মিনিটে ঢাকা থেকে ভারতের উদ্দেশে আরেকটি ফ্লাইটে ওঠার কথা ছিল। কিন্তু চট্টগ্রামের ফ্লাইট বিলম্ব হওয়ায় সেটি ধরতে পারেননি। এতে পুরো টিকিটের টাকাই গচ্চা গেছে বলে জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!