সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা পরিদর্শন, নিরাপদ ও যানজটমুক্ত ঈদ যাত্রায় নির্দেশনা ।

পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা পরিদর্শন, নিরাপদ ও যানজটমুক্ত ঈদ যাত্রায় নির্দেশনা ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সোমবার (২৫ মে ২০২৬) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান-এর নির্দেশনায় নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

 

পরিদর্শনকালে টোল প্লাজার সার্বিক কার্যক্রম, যানবাহনের চাপ, যাত্রীসেবা ও ট্রাফিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, লৌহজং উপজেলার নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) লৌহজং উপজেলা, পদ্মা সেতু থানার অফিসার ইনচার্জ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ, উপপরিচালক (প্রশাসন) সাব্বির আহমেদ এবং নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবু সায়াদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এছাড়াও লৌহজং থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!