সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নিঃস্বার্থ ও দায়িত্বশীল কর্মীদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে পড়ছে: এম গিয়াস উদ্দিন খোকন

নিঃস্বার্থ ও দায়িত্বশীল কর্মীদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে পড়ছে: এম গিয়াস উদ্দিন খোকন

নিজস্ব প্রতিবেদক:

 

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নিঃস্বার্থ ও দায়িত্বশীল কর্মীদের জন্য রাজনীতি করা দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন এম গিয়াস উদ্দিন খোকন।

 

তিনি বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে আদর্শিক চর্চার পরিবর্তে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাওয়ায় ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীরা নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন।”

 

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও দায়িত্বশীল রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে আদর্শভিত্তিক রাজনীতিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে আদর্শ, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং ত্যাগী কর্মীদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!