সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টংগীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়্যাত অনুষ্ঠিত

টংগীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়্যাত অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তৃণমূল দায়িত্বশীল সদস্যদের তারবিয়্যাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেল ৩টায় উপজেলার আমতলী মাদ্রাসা প্রাঙ্গণে, আইএবি প্রধান অফিস কার্যালয় সংলগ্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশ্রাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কে এম বিল্লাল হোসাইন, সেক্রেটারি জেনারেল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। এছাড়া উপস্থিত ছিলেন গাজী রফিকুল ইসলাম, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম ঢালী এবং সঞ্চালনা করেন মোঃ ওবায়দুল্লাহ সরদার।

 

তারবিয়্যাত কর্মসূচিতে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!