সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
চাঁদপুরের অর্ধশত গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদুল আজহা উদযাপন 

চাঁদপুরের অর্ধশত গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদুল আজহা উদযাপন 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অন্তত অর্ধশত গ্রামে আগামীকাল বুধবার (২৭ মে) ঈদুল আজহা উদযাপিত হবে। এসব গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ইতোমধ্যে ঈদের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করার প্রচলিত অনুসারেই এসব এলাকায় ঈদ উদযাপন করা হয়। এর অংশ হিসেবে এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করা হচ্ছে।

আগাম ঈদ উদযাপনকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর; পাশাপাশি মতলব উপজেলার দশানী, মোহনপুর ও পাঁচানীসহ কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রাম।

সাদ্রা দরবার শরীফে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী।

স্থানীয়দের ভাষ্যমতে, এ অঞ্চলে ১৯২৮ সাল থেকে চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় রীতিনীতি অনুসরণ শুরু হয়, যা প্রবর্তন করেন সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী। তাঁর মৃত্যুর পর থেকে পরিবারের সদস্যরা এ ধারা অব্যাহত রেখেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!