সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
চন্দ্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজট, ভোগান্তিতে ঘরমুখী মানুষ

চন্দ্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজট, ভোগান্তিতে ঘরমুখী মানুষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর থেকে থেমে থেমে যানবাহন চলাচল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা হতে চন্দ্রা হয়ে কালিয়াকৈরের শেষ মাথা এবং জিরানি বাজার থেকে চন্দ্রা পর্যন্ত পুরো ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

তবে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট না থাকলেও ভোগরা, বোর্ডবাজার, চৌরাস্তা, সালনা, ভবানিপুর হয়ে মাওনা এলাকায় ২০ কিলোমিটার থেমে থেমে যানজট চলছে।

যাত্রীরা জানান, দুপুরের পরই গাজীপুরের দুই মহাসড়কে যাত্রীদের ঢল নামে। বিকেলের পরে দেখা দেয় পরিবহন সংকট। এর মধ্যে, বৃষ্টির ভোগান্তি তো আছেই। এতে ঘরমুখী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

উত্তরবঙ্গগামী যাত্রী আবু জাফর বলেন, “দুপুর ১২টায় কারখানা ছুটি হয়েছে। ভেঙে ভেঙে চন্দ্রা পর্যন্ত এসেছি। এখানে যানজট, আবার গাড়িও পাচ্ছি না। কীভাবে বাড়ি যাব সেই ভাবনায় আছি।”

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!