সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

 

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে রাস্তার পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। নিহতের মুখে ও গলায় বীভৎস আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন এলাকায় সড়কের পাশ থেকে একই ইউনিয়নের অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলামের লাশটি উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তুমলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের পুত্র মো. সাইফুল ইসলাম বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করতেন। তিনি সোমবার দুপুরে বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন টায়ার ফ্যাক্টরির কাছে বেঁড়িবাঁধের রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

কাছে গিয়ে দেখা যায়, লোকটির নিথর দেহ পড়ে আছে এবং চারপাশ রক্তে রঞ্জিত। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মো. সাইফুল ইসলামের লাশটি উদ্ধার করে।

পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন দেখে পুলিশ ও স্থানীয়রা মনে করছেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উত্তর সোম গ্রামের মো. জিন্নত আলীর পুত্র সাবেক ওয়ার্ড মেম্বার মো. আরমান হোসেন রাজ ও টিওরী গ্রামের বাসিন্দা সরজ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মুখের ডান দিকে কোনো ভারী বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বীভৎস করে ফেলা হয়েছে। এ ছাড়া গলার মাঝখানেও ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। আঘাতের ধরন ও ঘটনাস্থলের পরিস্থিতি দেখে পুলিশ ও স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যার পর খুনিরা নির্জন স্থান হিসেবে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!