সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে চিনাটোলা বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে চিনাটোলা বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

উত্তম চক্রবর্তী,যশোর প্রতিনিধি ।।

১৩ই  নভেম্বর রোজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চিনাটোলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অফিসের সামনে এসে বক্তব্য দিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা লকডাউনের নামে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব এ্যাড. শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন, যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ মুছার জ্যেষ্ঠ পুত্র যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহীন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

মিছিলে নেতারা বলেন- আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য লকডাউনের ডাক দিয়েছে। তাঁরা জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করতে চাইছে। বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো এই অগণতান্ত্রিক কর্মসূচির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাঁরা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের কথা জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!