বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেনকে শুভেচ্ছা, অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে জিসপের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি টিটন ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রনিদি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান ড. নাসিমা ইসলাম বৃষ্টি, জিসপ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অ্যাডভোকেট এমদাদ হোসেনকে বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
একই সঙ্গে শ্রমিকদের অধিকার আদায়, সামাজিক কল্যাণ ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তার নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জিসপের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।