সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
জিসপ নেতাকে শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংবর্ধনা

জিসপ নেতাকে শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেনকে শুভেচ্ছা, অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে জিসপের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি টিটন ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রনিদি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান ড. নাসিমা ইসলাম বৃষ্টি, জিসপ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অ্যাডভোকেট এমদাদ হোসেনকে বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

একই সঙ্গে শ্রমিকদের অধিকার আদায়, সামাজিক কল্যাণ ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তার নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জিসপের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!