সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কাশিয়ানীতে ড্রামট্রাক চুরি, লক্ষাধিক টাকা দাবি করে চোরের ফোন।

কাশিয়ানীতে ড্রামট্রাক চুরি, লক্ষাধিক টাকা দাবি করে চোরের ফোন।

 

রাশেদ হাসান, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনের বেলা ৬ চাকার একটি ড্রামট্রাক চুরির ঘটনা ঘটেছে। রবিবার(৭ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া গোল চত্বর সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ট্রাকের মালিক মেহেদি হাসান কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ট্রাকের মালিক মেহেদি হাসান বলেন-ভাটিয়াপাড়া গোলচক্কর সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কের পাশেই আমার বাড়ি, শনিবার রাতে অন্যান্য দিনের মতো ঢাকা মেট্রো- ট- ১৩-৩১৭৩ নম্বারের ট্রাকটি রেখে আমি ট্রাকের ভিতরে ঘুমিয়ে থাকি, রবিবার সকাল ৬ টার দিকে আমি ঘুম থেকে উঠে পাশেই আমার নিজ বাড়িতে যাই, কিছু সময় পরে বাড়ি থেকে ফিরে এসে দেখি যে ঘটনাস্থলে আমার ট্রাকটি নেই,সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের আমি অবগত করি এবং এলাকার বিভিন্ন স্থানসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করি, বেলা ১২ টার একটি অপরিচিত নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে একলক্ষ টাকা দাবি করে এবং বলে যে ২ ঘন্টার ভিতরে টাকা না দিলে গাড়ি কেটে ফেলবো। আমি কিভাবে টাকা পাঠাবো জানতে চাইলে সে একটি বিকাশ নাম্বার পাঠায়,পরে আমি নিরুপায় হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করি। বিষয়টি স্থানীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে জানানো হয়েছে। সকলেই থানায় সাধারণ ডাইরি করার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক আমি আমার ট্রাক চুরির বিষয়ে থানায় সাধারণ ডাইরি করেছি। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!