সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপন

মুন্সীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপনের নাম। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার পাশাপাশি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষা অনুরাগী হিসেবেও স্থানীয়ভাবে সুপরিচিত।

 

রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসা মাহাবুব উল আলম স্বপন আইন পেশার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি অতীতে মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন এবং দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে তিনি অন্যতম আলোচিত প্রার্থী হতে পারেন। বিভিন্ন সামাজিক উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তাঁর একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে বলে মনে করেন তাঁর সমর্থকরা।

 

তবে এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও রাজনৈতিক অঙ্গনে অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপনকে ঘিরে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। স্থানীয় রাজনীতিতে তাঁর সক্রিয় উপস্থিতি আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!