সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
চর বলাকীতে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক নেতা গিয়াস উদ্দিনসহ আটক ৭

চর বলাকীতে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক নেতা গিয়াস উদ্দিনসহ আটক ৭

প্রতিনিধি গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকী গ্রামে গোষ্ঠীগত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আলোচিত রাজনৈতিক নেতা গিয়াস উদ্দিনসহ এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১ জুন) বিকেল থেকে রাতভর দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন চর বলাকী গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে রাজনৈতিক নেতা গিয়াস উদ্দিন (৬৫)। মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক হওয়া অন্যরা হলেন— চর বলাকী গ্রামের মৃত ফজলুর করিমের ছেলে আনোয়ার হোসেন প্রধান (৫০), হাজী মাহফুজ মেম্বারের ছেলে মনজুর আলম (৪৪), মো. মাসুম (৪৫), টান বলাকী গ্রামের শুকুর আলীর ছেলে মো. জান্নাত (৩১), মাহফুজ প্রধানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২) এবং কেরামত আলী মাস্টারের ছেলে মো. মাজহারুল (৫৫)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

উল্লেখ্য, সোমবার দুপুরে চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন আহত হন এবং স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় অতিরিক্ত নজরদারি অব্যাহত রেখেছে।

নজরুল ইসলাম শেখ । তাং ২–৬–২৬ ইং

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!