সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মিরকাদিমে নিজের অর্থায়নে ৩০ বছর ধরে পরিচ্ছন্নতা অভিযানে সমাজকর্মী জাহাঙ্গীর ।

মিরকাদিমে নিজের অর্থায়নে ৩০ বছর ধরে পরিচ্ছন্নতা অভিযানে সমাজকর্মী জাহাঙ্গীর ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সমাজের প্রতি দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন মুন্সীগঞ্জের সমাজকর্মী কামরুল ইসলাম জাহাঙ্গীর। নিজের অর্থায়নে ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে টানা ৩০ বছর ধরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ দূষণ রোধে এবারও মাঠে নেমেছেন জাহাঙ্গীর। ঈদের পর বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটিয়ে পরিবেশ সুরক্ষায় কাজ করছেন তিনি। তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা, ড্রেন, জনসমাগমস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাহাঙ্গীর। পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে তিনি পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করেছেন।

সমাজকর্মী কামরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ সবার অধিকার। নাগরিক দায়িত্ববোধ থেকেই আমি এই কাজ করে আসছি। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ তিন দশক ধরে কোনো স্বার্থ ছাড়াই সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন জাহাঙ্গীর। বিশেষ করে ঈদের সময় কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় তার উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সচেতন মহলের মতে, কামরুল ইসলাম জাহাঙ্গীরের মতো সমাজসেবীদের কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক এবং তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করে। তার এই ব্যতিক্রমী উদ্যোগ দায়িত্বশীল নাগরিকত্বের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!