সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় “মাদককে না বলুন” স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গজারিয়ায় “মাদককে না বলুন” স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় “মাদককে না বলুন” স্লোগানকে সামনে রেখে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বালুরচর যুবসমাজ এ খেলার আয়োজন করে।

 

রবিবার (৩১ মে) বিকেল ৪টায় বালুরচরে আয়োজিত এ ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ, সাবেক চেয়ারম্যান, গজারিয়া ইউনিয়ন এবং আহ্বায়ক কমিটির সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপি।

 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ড. আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রশিদ প্রধান, সাবেক সভাপতি, গজারিয়া ইউনিয়ন বিএনপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ আলম মোল্লা, ভারপ্রাপ্ত আহ্বায়ক, গজারিয়া ইউনিয়ন বিএনপি এবং মুক্তার হোসেন ভূইয়া, অ্যাডহক কমিটির সভাপতি, গজারিয়া উচ্চ বালিকা বিদ্যালয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সিকদার, রাসেল মেম্বার, মামুন মেম্বার, পিন্টু প্রধান, রব ঠাকুর, রায়হান শেখ, খোকন কাজী, সাঈদ উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আলী নূর ও মোফাজ্জল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং বালুরচর যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

 

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!