সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ঠাকুরগাঁওয়ে সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ গৃহবধূ, সকালে মিলল পোড়া লাশ

ঠাকুরগাঁওয়ে সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ গৃহবধূ, সকালে মিলল পোড়া লাশ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার একটি সড়কের পাশ থেকে আগুনে পোড়া এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ফজিলপুর গ্রাম থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম নাসিমা আক্তার (৩৬)। তিনি রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের আবদুল্লাহর স্ত্রী ও তিন সন্তানের জননী।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নাসিমা আক্তার গতকাল রোববার দুই সন্তানকে (এক ছেলে ও এক মেয়ে) নিয়ে হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তিনি একা ওই বাড়ি থেকে বের হন, এরপর আর ফেরেননি। আজ সকালে আত্মীয়ের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে ফজিলপুর গ্রামে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা।

মরদেহটির মুখের এক পাশ ও পিঠের কিছু অংশে আগুনে পোড়ার চিহ্ন আছে জানিয়ে হরিপুর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, হত্যার পর মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ এবং কোনো ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!