প্রতিনিধি গজারিয়া (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান -এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এ ছাড়াও ভবেরচর, টেংগারচর ও ইমামপুর,ও গজারিয়া ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে নানা কর্মসূচির আয়োজন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।