সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এম গিয়াস উদ্দিন খোকনের বাণী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এম গিয়াস উদ্দিন খোকনের বাণী

নিজস্ব প্রতিনিধিঃ 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ জানিয়ে বাণী প্রদান করেছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।

 

বাণীতে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় নেতা। দেশের ক্রান্তিকালে তাঁর দূরদর্শী নেতৃত্ব জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছিল। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গঠন, গ্রামীণ উন্নয়ন এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রেখে গেছেন।

 

এম গিয়াস উদ্দিন খোকন আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও কর্মমুখী চিন্তাধারা আজও দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রেরণার উৎস। তাঁর আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

বাণীর শেষে তিনি মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করেন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!